ফরিদগঞ্জে প্রাইভেট হাসপাতালে রোগীর অস্বাভাবিক মৃত্যু : কর্মচারী লাঞ্ছিত

ফরিদগঞ্জ প্রতিনিধি : :
চাঁদপুরের ফরিদগঞ্জের ডায়াবেটিক (প্রাঃ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ১৮ জুলাই সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোগীর স্বজনদের দ্বারা হাসপাতালের এক কর্মচারী লাঞ্ছিত হয়েছে।

সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।

সরেজমিনে জানা যায়, পৌরসভা এলাকার কেরোয়া গ্রামের পাটওয়ারী বাড়ীর মাসুদ পাটওয়ারীর স্ত্রী ৩ সন্তানের জননী বিউটি বেগম (৪০) সোমবার সকালে পেটের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। রাতে রোগীর পরিবারের লোকজন রোগীকে ছটফট করতে দেখে চিকিৎসককে খবর দেয়। চিকিৎসক রোগীর কাছে পৌছানোর পূর্বেই রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এ সময় মৃত বিউটির স্বামী মাসুদ পাটওয়ারীকে চিৎকার দিয়ে কেঁদে চিকিৎসকদের অবহেলায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে কান্না করতে দেখা যায়। এরই মাঝে হাসপাতালের কর্মচারী জাহাঙ্গীর (৫৫) কে মারধোর করে।

সংশ্লিষ্ট হাসাপাতালের পরিচালক ও চিকিৎসক সাদেকুর রহমান বলেন, আমরা বিউটি বেগমকে ভর্তিরপর থেকে স্বাভাবিক চিকিৎসা দিয়ে চলছি। রাতে রোগীর সাথের লোকজন শোয়া অবস্থায় খাবার খেতে দিলে শ^াসনালীতে খাবার আটকে সে মারা যায়।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোাহাম্মদ শহীদ হোসেন প্রিয় সময় প্রতিবেদককে বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে এ ব্যাপারে এ পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা যাবে।


উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশ্রাফ আহাম্মেদ চৌধুরী প্রিয় সময় প্রতিবেদককে বলেন, কোনো চিকিৎসক দ্বারাই রোগীর মৃত্যু কাম্য নয়। রোগীর মৃত্যুর কারণ যদি অস্বাভাবিক হয়ে থাকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

You might like