

জিল্লুর রহমান :
সিরাজগঞ্জ তাড়াশে পলিশের বিশেষ অভিযানে বিভিন্ম মামলার গ্ৰেফতারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাড়াশ থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে।
পরে গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাড়াশ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
প্রকাশিত: রোববার, ০৮ নভেম্বর ২০২৬ খ্রি.
শেয়ার করুন
–
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.














