নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

 

নিউজ ডেস্ক :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুরে অভিযান চালিয়ে ফয়েজ (২৯) ও শাকিল (২৪) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে পাইপগান ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, চৌমুহনী পৌর হাজীপুর ৯নং ওয়ার্ডের তোফায়েল আহম্মদের ছেলে ফয়েজ ও দূর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকার শাকিল।

http://picasion.com/ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে কুতুবপুর এলাকার একটি বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ঘরে আত্মগোপন থাকা অবস্থায় সন্ত্রাসী ফয়েজ ও শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ওই ঘরে তল্লাশি চালিয়ে দেশি তৈরি একটি পাইপগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

নোয়াখালী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আশিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা বেগমগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সম্রাট বাহিনী প্রধান সহকারী। তাদের বিরুদ্ধে অপহরণ, হত্যাসহ বিভিন্ন ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে।

You might like