তাড়াশে জাতীয় সংহতি দিবস নানা আয়োজনে পালিত

জিল্লুর রহমান :

সিরাজগঞ্জের তাড়াশে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক এ টি এম আমিনুর রহমান টুটুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সাইফ, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, উপজেলা কৃষকদলের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, পৌর বিএনপির সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম এবং তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। এ সময় তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ গঠনে অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রকাশিত: শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy