
নবীগঞ্জ প্রতিনিধি :
প্রতিদিনের মতো করে সূর্য উঠছে আকাশে।

নেই মানুষের সমাগম। পুরো বাজার যেনও রূপ নিয়েছে নীরবতা পালনে। শুধু পাখির কুহুকুহু শব্দ আর রিকশার ঢন ঢন আওয়াজ শুনা যাচ্ছে। বলছি ব্যস্ত বাজার নবীগঞ্জ উপজেলা কাজিগঞ্জ বাজারের কথা।
এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে আজ থেকে সারাদেশে গণপরিবহন বন্ধ রয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে অবস্থান নিশ্চিত করতে রাস্তায় চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী। প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় থাকতে দেওয়া হবে না। কেউ বের হলে তাঁকে পুলিশের জেরার মুখে পড়তে হবে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল আজকে এক ফেইসবুক বার্তায় সবাইকে করোনা সংক্রমন প্রতিরোধ করতে ঘরে থাকার আহবান জানান।
কর্মহীন অসহায় মানুষকে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে তিনি জানান।











