

মোঃ মহিউদ্দিন :
ফরিদগঞ্জের লতিফগঞ্জ ফাজিল মাদ্রাসায় শনিবার ৭ নভেম্বর ২০২৬ সকাল ১০ টা হতে জাতীয় সংহতি দিবস পালনের কর্মসূচি শুরু করা হয়।

সমাবেশের মধ্য দিয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশন এর মাধ্যমে দিবসটির সূচনা। আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পালন করা হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ আমির হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাহিদ হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ,সহকারি অধ্যাপক মোঃ মহিউদ্দিন, মাওলানা রুহুল আমিন, প্রভাষক নোমান মুন্সী, শামসুল ইসলাম, সহকারী শিক্ষক বিল্লাল হোসেন প্রমুখ।
আলোচনার পর রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। অত্র প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
প্রকাশিত: শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ খ্রি.
শেয়ার করুন
–
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.














