
নবীগঞ্জ প্রতিনিধি :
কোভিড-১৯ এ স্তব্ধ পুরো দেশ। যে কারণে অন্যান্য স্থানের মতো নবীগঞ্জে বেশিরভাগ মানুষই হয়ে পড়েছেন কর্মহীন।

স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন তারা। তাদের কঠিন সময়ে পাশে এসে দাঁড়িয়েছেন নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ এর সভাপতি শাহ ফয়সল তালুকদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু।
করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও সচেতনতায় হ্যান্ড গ্লাভস, সেভলন, ডেটল, সাবান সচেতনতামূলক লিফলেট মাস্ক ইত্যাদি নিজ এলাকা নবীগঞ্জে দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
এটি সম্পূর্ণ নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ এর নিজ উদ্দ্যোগে ছাত্রলীগের ব্যানারে বিতরণ করেন।

এসময় নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহ ফয়সল তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের এই ক্রান্তিলগ্নে আমরা ছাত্রলীগ পরিবার সবসময় যে কোন দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছি, ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশের এই করুন পরিস্থিতে অসহায় মানুষ এর পাশে দাড়ানোর জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন এবং গার্মেন্টস সহ রপ্তানীমুখী প্রতিষ্ঠানরত শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন আমার নেত্রী শেখ হাসিনা।
এই সময় শাহ ফয়সল তালুকদার জনসাধারণ এর উদ্দেশ্য বলেন, আমার নেত্রীর জন্য সকলে দোয়া করবেন।
সচেতনতামূলক লিফলেট মাস্ক, হ্যান্ড গ্লাভস, ডেটল, সাবান করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও সচেতনতায় সামাজিক দূরত্ব বজায় রেখে আরো উপস্থিত ছিলেন সাবেক নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রুবেল, ২নং ইউপি ছাত্রলীগের সভাপতি সাঈদ আজমল, ছাত্রলীগ নেতা সৌরভ, সাকিব আহমেদ, তারেকুল ইসলাম রনিসহ আরো অনেকেই।










