
গোলাম নবী খোকন, বিশেষ প্রতিনিধি :
ডেমরা ৬৬নং ওয়ার্ড (পশ্চিম সানারপাড়) স্থানীয় যুবকদের উদ্যোগে দুঃস্থ ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ২৯ মার্চ বিকাল ৬টার দিকে প্রায় ১৪০ পরিবারকে চাল, ডাল, পেঁয়াজ, আলু প্রদান করা হয়।

করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপি শুরু হয়েছে লক ডাউন। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরুচ্ছে না কেউই। নিজ বাড়িতে পরিবার পরিজন নিয়ে ঘরে শুয়ে বসে গল্পের আড্ডায় অথবা অনেকে টিভি দেখার মধ্যদিয়ে অবসর সময় কাটাচ্ছে।
সমাজের একটি অংশ অর্ধাহারে অনাহারে কাটানো দিনমজুর, অসহায়, দুঃস্থ, খেটে খাওয়া মানুষের কথা যখন ভাবছেন না কেউই। ঠিক তখনই মানবিক দিক বিবেচনায় এসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিতে দেখা গেছে পশ্চিম সানারপাড় স্থানীয় সচেতন যুব সমাজকে।
তারা দাবি করেন, দেশব্যাপি লকডাউন শুরু হলেও দেশে অনেকে আছেন যারা সকালে কিছু খেয়ে কাজে না গেলে অনিশ্চিত হয়ে পড়ে তাদের দুপুরের খাবারও। ঠিক তাদের জন্যই কিছু করতে চান এই সমাজ যুবকরা।
এলাকার স্থানীয় যুবকদের সাধ্যমত চেষ্টা করছেন এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে। চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনে নিজ হাতে প্যাকেট করে তা দিনমজুর, অসহায় ও দুঃস্থদের মাঝে বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সফিক, মো. তাইজুল ইসলামসহ এলাকার যুবকরা।ডেমরায় যুবকদের উদ্যোগে দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ











