কচুয়ায় করেনা ভাইরাসের প্রাদুর্ভাবরোধে মাস্ক সাবান হ্যান্ডওয়াশ বিতরণ

মো. নাইম সর্দার মুকিত :

কচুয়ায় বাংলাদেশ সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে করেনাভাইরাস প্রদুভাব থেকে রক্ষা পেতে সাধারণ জনগণের মাঝে মাস্ক, সাবান বিতরণ করা হয়েছে।

gif maker

৩ ২০২০ খ্রি. এপ্রিল শুক্রবার উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর জামে মসজিদে বাংলাদেশ সহকারি প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি কচুয়া শাখার সভাপতি ওমর খৈয়াম বোগদাদী রুমি মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদেরকে বৈশিক পরিস্থিতিতে সামজিক দূরত্ব নিশ্চিত এবং জরুরী প্রয়োজন ব্যতিত ঘর থেকে বাহির না হবার আহ্বান জানান।

নামাজ শেষে মুসল্লিদের মাঝে ২শ’ ৫০টি মাস্ক, সাবান ও হ্যান্ড ওয়াস বিতরণ করেন।

তাছাড়া একই দিনে শ্রীরামপুর গ্রামে গৃহিণিদের মাঝে সাবান, মাস্ক ও হ্যান্ড ওয়াস বিতরণ করেন।

You might like