
মো. জান্নাত মোল্যা, গোপালগঞ্জ প্রতিনিধি :

একেই বলে সুযোগের সদ্যবহার! করোনা ভাইরাসের ঝুঁকি থাকায় বাজারে সেলুন বন্ধ। এখন সেই নরসুন্দররা বাড়ি বাড়ি গিয়ে সকলের কাছ থেকে অতিরিক্ত মূল্যে চুল কাটছে।
আ যারা চুল কাটিয়েছেন তারা জানান, অন্য সময় যেখানে চুল কাটাতে ৩০ টাকা লাগতো , সেখানে এখন ৫০-৭০ টাকা লাগছে। দাড়ি কাটতেও ২০-৩০ টাকা নিচ্ছে।
তারা আরও জানান, যদি দোকান বন্ধ থাকে, তাহলে তারা কি করবে? তাই তারা অতিরিক্ত মুল্য দিয়েও চুল কাটাচ্ছেন। আবার অনেকে জানান, যেহেতু বাড়িতে এসে কেটে দিচ্ছে তাই কাটিয়ে নিলাম।
শিক্ষার্থীরা জানান, এভাবে বাড়িতে বাড়িতে চুল কাটানোটা ঝুঁকিপূর্ণ। তারা হয়তো কিছু টাকা আয় করছে। কিন্তু গ্রামের লোকেরা রয়েছে করোনা ভাইরাসের হুমকির মুখে।
নরসুন্দররা জানায়, আমরা বুঝতে পারছি যে, বাড়িতে বাড়িতে চুল কাটলে সবাই ঝুঁকির মুখে পড়বে। কিন্তু আমরা তো গরিব মানুষ। কাজ না করলে পেটে ভাত যায় না। তারপরেও তারা কোথায়ও যেতে চান না। তবে অনেকে জোর করে তাদের বাড়িতে ডেকে চুল কাটায়। তাদের টাকা বেশি নেওয়ার পেছনে কারণ হলো বাড়িতে বাড়িতে কষ্ট করে যাওয়া, গাড়ি ভাড়া, খাবার খরচ।
আমাদের আহ্বান, দয়াকরে সবাই ঘরে অবস্থান করুন। নিজে সতর্ক থাকুন। অন্যকে সতর্ক থাকার পরামর্শ দিন।











