নেত্রকোণা কলমাকান্দায় ২৮ চোরাই গরু উদ্ধার, সহোদর ভাইসহ গ্রেপ্তার ৩

এম এইচ সামাদ, নেত্রকোণা থেকে :
নেত্রকোণা কলমাকান্দায় ২৮টি চোরাই গরু উদ্ধার। সহোদর ভাইসহ তিন গরু চোরকে গ্রেপ্তার করেছে কলমাকান্দা থানা পুলিশ। কলমাকান্দা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৮টি চোরাই গরু উদ্ধারসহ তিন পেশাদার গরু চোরকে গ্রেপ্তার করেছে।

/
পুলিশি অভিযানে রবিবার সন্ধ্যায় গরু চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গরু চোরদের পৃথক পৃথক স্থান থেকে গ্রেপ্তার করে ২৭টি গরু উদ্ধার করে। পরে গত ০৬ মার্চ ২০২০ তারিখ বিকালে কলমাকান্দা থানাধীন বড়খাপন ইউনিয়নের প্রাক্তন মেম্বর ফরহাদের বাড়ি থেকে কাজলা রংয়ের আরো একটি ষাঁড় গরু পুলিশ উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গরু উদ্ধার ও চোরদের গ্রেপ্তার করতে মাঠে নামে পুলিশ। তিন গরু চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে দুদিনে ছোট বড় ২৮টি চোরাই গরু উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানায় জিডি বা অভিযোগ দায়ের করা হলে পুলিশ সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি গরু চুরির ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৭ জন গরুর মালিক এবং পুলিশ বাদী হয়ে মোট ৮টি মামলা দায়ের করা হয়।গ্রেপ্তারকৃতরা পুলিশ হেফাজতে রয়েছে।

You might like