কচুয়ায় ১০টাকা কেজি দরে ওএমএস’র চাল বিক্রি শুরু

 

মো. নইম সর্দার মুকিত, কচুয়া করেসপন্ডেন্ট :
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’-এ স্লোগানকে সামনে রেখে কচুয়ায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এ ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খোলা বাজারে ১০ টাকা কেজি মূল্যে চাল বিক্রি শুরু হয়েছে।

৭ এপ্রিল (মঙ্গলবার) কচুয়া পৌর বাজারে ওএমএস ডিলার মো. সাদেকউল্লাহ মুন্সি ১ টন চাল বিক্রি শুরু করে। মাথাপিছু ৫ কেজি করে খোলা বাজারে এ চাউল বিক্রি করা হয়।

৭ এপ্রিল মঙ্গলবার থেকে প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার খোলা বাজারে ডিলারগন কচুয়া পৌর এলাকায় এ চাউল বিক্রি করবে বলে জানা গেছে।

/
চাল বিতরণকালে ডিলার সাদেকউল্লাহ মুন্সি, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাস দেবনাথ ও তদারকি কর্মকর্তা উপসহকারি কৃষিকর্মকর্তা শিবুলাল সাহা উপস্থিত ছিলেন।

চাল বিতরণকালে ওমমএস ডিলার ছাদেকউল্লাহ মুন্সির বিতরণ স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল ক্রয়ের জন্যে সকলকে লাইন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

কচুয়ায় ১০টাকা মূল্যে ডিলার মো. সাদেকউল্লাহ মুন্সির ওএমএস এর চাল বিক্রির একাংশ।

You might like