শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি অসুস্থ, দোয়া কামনা

​সজীব খান:

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন মিজি অসুস্থ হয়ে পড়েছেন। বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক অসুস্থতার কারনে চিকিৎসাধীন রয়েছেন।

​পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সম্প্রতি শারীরিকভাবে অসুস্থতা বোধ করছেন। তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণ রোগমুক্তি কামনায় পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।

​মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন এবং সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন—এ কামনায় সকলের কাছে বিশেষভাবে দোয়া প্রার্থনা করেছে তাঁর পরিবার।

 

প্রকাশিত:  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy