
মতলব উত্তর প্রতিনিধি :
করোনাভাইরাসে আক্রান্ত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারসহ আক্রান্ত ৩জনকে ঢাকা প্রেরণ করা হয়েছে। রোববার দুপুরে তাদের নিয়ে একটি অ্যা্ম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। রোববার সকালে ওই চিকিৎসক আক্রান্ত হওয়ার রিপোর্ট জানার পর আক্রান্ত তিনজনকে একযোগে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, উন্নত ব্যবস্থাপনা ও উন্নত চিকিৎসার বিষয়টি মাথায় রেখে তাদের ঢাকা রেফার করা হয়েছে। ঢাকায় করোনা চিকিৎসার একটি বিশেষায়িত হাসপাতালে তাদের ভর্তি করা হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।










