
গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনার উপসর্গ নিয়ে এক গৃহবধূর (২০) মৃত্যু হয়েছে। রোববার( ১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত ওই গৃহবধূর নমুনা সংগ্রহ করার পাশাপাশি বাড়িটি লকডাউন করা হয়েছে।


কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির আহমেদ জানান, সকালে ওই গৃহবধূ জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে মারা যান। পরে তার মরাদেহ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।
এ ঘটনায় ওই নারীর বাড়িটি লকডাউন করা হয়েছে। তিনি আরো বলেন, নমুনার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।










