
মেহেদি হাসান , টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মির্জাপুরে এক অজ্ঞাত (৩৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে উপজেলার বানাইল ইউনিয়নের পাঁচচামারি ইরি প্রজেক্টের রাস্তার নিচে পানির ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তি পাগল ছিলেন বলে ধারণা করে স্থানীয় এলাকাবাসী জানায়, বেশ কয়েকদিন যাবৎই লোকটি ছেড়া জামা-কাপড় পড়ে এলাকা দিয়ে ঘুরতো। বৃহস্পতিবার সকালে লোকটির লাশ ড্রেনে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ড্রেনের পানিতে পড়েই তার মৃত্যু হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে










