‘স্মরণ করুন, নিশ্চিত থাকেন পৌঁছে যাবো আপনার দুয়ারে ছাত্রলীগের উপহার’

 

মো. হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি পাপেল মাহমুদ-এর পক্ষ থেকে ১, ২, ৪ ও ৯নং ইউনিয়নে গরিব-অসহায় মানুষদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতের আঁধারে কর্মহীন মানুষদেরকে এসব খাদ্যসামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেয়া হয়।

চাল ৫ কেজি, ডাল ১ কেজি, আলু ১ কেজি, পেঁয়াজ ১ কেজি ও সাবান ১টি করে ২শ’ ৫০ পরিবারকে উপহারের প্যাকেট দেয়া হয়।

 

প্রতিদিনই রাতদিন ত্রাণ হাতে ছুটে যাচ্ছেন কোনো না কোনো শ্রমজীবীর দরজায়। গত ২০দিন ধরে উপজেলার এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে বিরামহীনভাবে তারা ছুটে চলেছেন।

একাজে সহযোগিতা করেছেন ৯ নং ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মিল্লাদ হোসেন, সৌরভ মোল্লা, হৃদয় হোসেন, সম্রাট হোসেন, ৪ নং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন ও ২ নং ইউনিয়ন ছাত্রলীগ নেতা আরমানসহ অন্যরা।

মুজিববর্ষে এসে করোনার ভয়াবহতায় কেউ যেন না খেয়ে থাকে সেটি নিশ্চিত করছি। পুরো দেশবাসীকে করোনামুক্ত রাখতে আল্লাহর কাছে প্রার্থনা করছি।

You might like