ভোলায় দুই করোনা রোগী সনাক্ত

তাপস কুমার মজুমদার, ‌ভোলা প্রত‌িনিধ‌ি :
ভোলায় এই প্রথম বারের মতো দুই করোনা রোগী সনাক্ত হয়েছে। বৃহস্প‌তিবার রাত ১১ টায় স্বাস্থ্য বিভাগ সূত্র‌ে জানা গে‌ছে, এদের মধ্যে একজন মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চর গোয়ালিয়া গ্রামের মোঃ সেলিমের ২২ বছর বয়সের ছেলে মোঃ নুরে আলম। সে ঢাকা সদর ঘাটে একটি চায়ের দোকানে কাজ করতো।
তিন দিন আগে এলাকায় আসলে মনপুরা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরিক্ষা করলে ভাইরাসের অস্ত‌িত্ব পাওয়া যায়।
অপরজন বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ এলাকার ৮ বছরের শিশু মোহনা রাণী দে। সে কিভাবে ভাইরাসে আক্রান্ত হলো তার বিস্তারিত জানা যায়নি। ভোলার সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।

You might like