
মারুফ ইবনে মান্নান, জামালপুর প্রতিনিধি :
জামালপুরে নতুন করে করোনা ভাইরাসে আরো ৪ জন আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্ত ২ জন বকশিগঞ্জ ও ২ জন সরিষাবাড়ির । জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৮ ও মোট মৃতের সংখ্যা ৩ জন।

উপজেলা হিসাবে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত মাদারগঞ্জ ১০, ইসলামপুর ৫, মেলান্দহ ৩, দেওয়ানগঞ্জ ৩, বকশীগঞ্জ ৪, সরিষাবাড়ি ২ ও জামালপুর সদর ১১ জন।
মোট মৃত্যু ১ (দেওয়ানগঞ্জ)। মৃতের নমুনা মোট সনাক্ত ২ (ইসলামপুরে ২)।
সোর্সঃ সিভিল সার্জন অফিস, জামালপুর। (এ সময় পর্যন্ত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে)










