
ফরিদগঞ্জ প্রতিনিধি :
নোবেল করোনাভাইরাসে (Covid-19) যখন জনজীবন আক্রান্ত করে মানুষকে হতাশার দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে, সারাপৃথিবী আক্রান্ত এই ভাইরাসে তখনই প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ তেজগাঁও কলেজ শাখার সভাপতি রবিন হাবিব ও সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম তাজিম এর অনুপ্রেরণায় রবিউল ইসলামের দিক নির্দেশনায় ছাত্রলীগ নেতা রাসেল মিজির নেতৃত্বে গত মঙ্গলবার ৫ মে ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউনিয়নের এক কৃষকের ২০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।
এসময় তার সাথে একঝাঁক ছাত্রলীগ নেতাকমী উপস্থিত ছিলেন।

তারা জানান, দেশের এই ক্লান্তি মুহূর্তে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কৃষকের পাশে দাঁড়াতে পেরে নিজেদেরকে গর্বিত নাগরিক বোধ করছি।

এসময় আরো উপস্থিত ছিলেন তানজিল হোসেন, রাব্বি হোসেন শুভ, তানভীর, হাবিব, হানিফ প্রমুখ।
উল্লেখ্য, বিশ্বব্যাপী কোভিড ১৯-তে সারাদেশ যখন ভাসছিল। কৃষকের জমিতে ধান পেকে পড়ে আছে, তখনই প্রধানমন্ত্রীর নির্দেশে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন কৃষকের পাশে দাঁড়িয়েছে।










