লক্ষ্মীপুরের রায়পুরে আম পাড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত-১০

নিউজ ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

বুধবার বিকেলে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউপির উদমারা গ্রামের মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপির ৪ নম্বর ওয়ার্ড মেম্বার শাহ আলম হাওলাদার জানান, একই এলাকার বাহার ও বিল্লাল মাঝির পরিবার আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হয়েছেন। আহতদের রায়পুর ও সদর হাসপাতালে ভর্তি করা হয়ে

রায়পুর সরকারি হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাহমিনা বিনতে হুমায়ুন জানান, উভয়পক্ষের লোকজনের মাথা, হাত, পা ও পিঠে মারাত্মক জখম হয়েছে।

রায়পুর থানার ওসি তোতা মিয়া জানান, এক পক্ষ থানায় মামলা করতে এসেছে। ঘটনা তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

You might like