
নিউজ ডেস্ক :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় তিন বছরের শিশুকে ধর্ষণের দায়ে সৎ নানা রিপন মজুমদারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।শনিবার বিকালে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গত বৃহস্পতিবার ২৮মে দুপুর বেলা হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সুবিদপুর গ্রামের টেলু মিয়ার বাড়ীতে এই ঘটনা ঘটে।

ওই বাড়ীর বাসিন্দা মুকবুল হোসেন প্রিয় সময়কে বলেন, শিশু তার দাদীর বাসায় এই ঘটনাটি ঘটে। তখন তার দাদী শাহিনা বেগম রান্নার কাজে ব্যস্ত ছিলেন।
শিশুর চাচা শাকিল হোসেন প্রিয় সময়কে বলেন, আমরা শিশুর সৎ নানা রিপন মজুমদারের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
এ বিষয়ে হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক রমিজ উদ্দিন সৎ নানা রিপন মজুমদারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে প্রিয় সময়কে বলেন, শিশুর মায়ের দেয়া অভিযোগে ধর্ষণকারীকে গ্রেফতার করা হয়েছে। ওই শিশুর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। এখনো রিপোর্ট আসেনি।









