কুমিল্লায় মহাসড়কে চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশের বিশেষ নজরদারী

 

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় মহাসড়কে চাঁদাবাজি বন্ধে বিশেষ নজর দিয়েছে হাইওয়ে পুলিশ।

দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ কুমিল্লা-সিলেট ও কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী ও পন্যবাহী পরিবহন থেকে চাঁদাবাজি বন্ধ করতে ক্যাম্পেইন করেছে হাইওয়ে কুমিল্লা রিজিয়ন। এছাড়াও চাঁদাবাজি প্রতিরোধে সচেতনতা তৈরী করতে বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন শ্রমিক ও কর্মচারিদের সাথে মত বিনিময় করা হচ্ছে।

করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে যানবাহন চালানো এবং যাত্রী পরিবহন গুলোতে কঠোরভাবে পর্যবেক্ষণ করছে হাইওয়ে পুলিশ।

চাঁদাবাজি ও স্বাস্থ্যবিধি লংঘনের যে কোন ধরনের অভিযোগ সরাসরি নিকটস্থ হাইওয়ে পুলিশের থানা বা ফোনে জানানোর জন্য আহবান জানানো হয়েছে।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম জানান, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে কেন্দ্রিয়ভাবে সভা হয়েছে। যাত্রী ও পণ্য পরিবহনে যে কোন ধরনের চাঁদাবাজির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

You might like