নারায়ণগঞ্জে ১০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

অবশেষে নারায়ণগঞ্জে তিনশ’ শয্যা করোনা হাসপাতালে উদ্বোধন হলো ১০ শয্যার আইসিইউ ইউনিট। এতে কিছুটা স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। এর শয্যা সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানান স্থানীয় সংসদ সদস্য।

নারায়ণগঞ্জের ৩’শ শয্যার করোনা হাসপাতালে দীর্ঘ আড়াই মাস পর চালু হলো কাঙ্ক্ষিত ১০ শয্যার আইসিইউ ইউনিট। বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে ইউনিটটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান।

করোনার হটস্পট জেলা নারায়ণগঞ্জে করোনা হাসপাতালের আইসিইউ ইউনিট চালু হওয়ায় খুশি স্থানীয়রা।

স্থানীয়রা বলেন, নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা অনেক বেশি ছিল। অনেকে চিকিৎসা পাননি তারা এখন চিকিৎসা পাবেন।

হাসপাতালটিতে প্রাথমিকভাবে মাত্র ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র চালু হলেও চাহিদার কথা মাথা রেখে এর শয্যা সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি।

নারয়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ এক এম সেলিম ওসমান জানান, আইসিইউ হওয়াতে অর্ধেক মালিকানাধীন প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল কিন্তু। কারণ এখানে ১০টা বেড কিন্তু কম নয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে গত ১০ এপ্রিল নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালটিতে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টার ও ৬ মে পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়।

You might like