দোহারে জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২০ উদযাপন উপলক্ষ্য মৎস্য উপকরণ বিতরণ

মাকসুমুল মুকিম দোহার প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলায় আজ ২৬ জুলাই রোজ রবিবার সকালে উপজেলদ মৎস্য অফিসার কতৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপন করা হয়েছে।

এ সময় মৎস্য সপ্তাহে বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত এবং খামারিদের মাঝে চাষের উপকরন সহ মৎস্য খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এ,এফ, এম ফিরোজ মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

You might like