ফরিদগঞ্জে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

ফরিদগঞ্জ(চাঁদপুর) সংবাদদাতা:

ফরিদগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

৭ নভেম্বর রাতে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের বিশেষ নির্দেশনায় করা ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদ উল্ল্যাহর সার্বিক পরিচালনায় অভিযান পরিচালনা করে উ‍‌‌পজেলার বিভিন্ন ইউনিয় থেকে ৭ নেতাকর্মীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল হাশেম (৬০), পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম খান (৫৫), একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো. সুমন খাঁন (৪০), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইউসুফ সর্দার (৩১), সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাখাকরাওয়াত হোসেন কাকন (৫০), গুপ্টি পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হারিছুজ্জামান (৪১) এবং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খায়ের ভূঁইয়া (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ও নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে এই সাতজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা দায়ের করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, বিশেষ অভিযান পরিচালনা করে কার্যকর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

প্রকাশিত: রোববার, ০৮ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy