

রংপুর প্রতিনিধি :
রংপুরে অনিয়মের দায়ে পপুলারসহ ছয় ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে অনুমোদনহীন বিভিন্ন ক্লিনিকে অভিযান চালানো হয়।
এ সময় অনুমোদন না থাকা ও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম থাকায় পপুলার ডায়াগনস্টিক শাখাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আইকন প্যাথলজি ও ব্রেইন অ্যান্ড মাইন ডায়াগনস্টিক সেন্টারসহ পাঁচ প্রতিষ্ঠানকে আরো ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।









