শফিউল বারী বাবুর মৃত্যুতে শাহ রাজিব আহমেদ রিংগনের শোক

দিপু আহমেদ, হবিগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিউল বারী বাবু’র অকাল মৃত্যুতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন গভীর ভাবে শোক প্রকাশ করেন।

আজ এক শোকবার্তায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

এক বিবৃতিতে শাহ রাজিব আহমেদ রিংগন  জানান, মরহুম শফিউল বারী বাবু ভাই ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসা আমাদের শ্রদ্ধেয় নেতা ছিলেন। ছাত্র নেতাদের সঠিক পথ দেখাতেন। বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিতেন। বাবু ভাইয়ের অকাল মৃত্যুতে আমাদের দল ও দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

You might like