বেসরকারি প্রাথমিক শিক্ষকদের আঁধার কেটে যাওয়ার আশাবাদ ফরিদপুর জেলা প্রশাসকের

মো. নিয়াজ, ফরিদপুর প্রতিনিধি :

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের জন্য মাত্র তিন দিনেই মানবিক উপহারের ব্যবস্থা করলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। করোনা ভাইরাসের কারনে বেসরকারি শিক্ষকগন অসচ্ছল হয়ে পড়েছিলো।দীর্ঘদিন তাদের আয় বন্ধ থাকায় তাদের দুরাবস্থার খবর জানতে পারে জেলা প্রশাসক অতুল সরকার তাদের পাশে দাড়ান।

সরকারিভাবে তাদের জন্য আলাদাভাবে কোন বরাদ্দ না থাকায় জেলা প্রশাসক নিজস্ব ব্যবস্থাপনায় জেলার মোট ৪৩ জন শিক্ষকদের মানবিক উপহারের ব্যবস্থা করেন। আজ বৃহস্পতিবার তাদের প্রত্যেকের হাতে নগদ ২ হাজার করে টাকা তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আর একদিন পরেই ঈদ উল আযহা। দীর্ঘদিন আপনারা কোন উপার্জন করতে পারছেন না। এজন্য আপনাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য উপহার প্রদান করা হচ্ছে।

তিনি বৈশ্বিক দুর্যোগ করোনা নির্মুল সম্পর্কে আশাবাদ করে বলেন, খুব দ্রুতই আধাঁর কেটে যাবে। তিনি শিক্ষার্থীদের ভালমত শিক্ষাদানের জন্য শিক্ষকদের অনুরোধ করেন।

You might like