

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে “সুন্দর জীবণ ক্লাব” সামাজিক সংগঠণের উদ্যোগে বিনামূল্যে মাস্ক, হ্যান্ডসেনিটাইজার ও লিফলেট বিতরণ করা হয়েছে।

ঈদ-উল-আযহা উপলক্ষে বিভিন্ন হাট বাজারে লোকসমাগম হচ্ছে। তাই জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষায় বিকালে উপজেলার গোলাকান্দাই ইউনিয়নের পোনাব বালুর মাঠে আয়োজিত গরু-ছাগলের হাটে আসা পাইকার ও ক্রেতাদের মাঝে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও এ হাটের ইজারাদার ফয়সাল আলম সিকদার, সুন্দর জীবণ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাহান আফরোজ নাফিজ, সহ-সভাপতি মাইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক রিমন, রিফাত, ফুজায়েল, ইমন, নিঝুম, উজ্ঞ, সজিব প্রমুখ।
এসময় ৩ হাজার পিস মাস্ক, ১ হাজার ৫’শ পিস লিফলেট সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।











