

ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুমকি উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী নবীন লীগ দুমকি উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ শামিম হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় বলেন, বছর ঘুরে আমাদের মাঝে আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনাভাইরাসের এই মহামারীর দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে ঈদুল আজহা সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

শামিম হোসেন আরো বলেন, এবছর পবিত্র ঈদুল আজহা একটু ভিন্নভাবে পালন হচ্ছে। করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। আমাদের সকলকে মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানান।
সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
ঈদে ঘরমুখো সবার যাত্রা হোক নিরাপদ।
ঈদ মোবারক
এমআরআর/এমআইআর/প্রিয় সময়










