

মাকসুমুল মুকিম
দোহার প্রতিনিধি :
ঢাকার দোহারে মহামারী করোনা পরিস্থিতি এবং চলমান বন্যা পরিস্থিতি কে উপেক্ষা করে রাত দিন নিঘুম কাজ করে যাচ্ছে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন।

তিনি গতকাল ৩০ জুলাই রোজ বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর বে সরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এম, পি মহোদয়ের নির্দেশে তার নিজস্ব অর্থায়নে বন্যা কবলিত অসহায় বানভাসি মানুষের মাঝে ট্রলারযোগে বানভাসি মানুষের খোজ খবর নেন এবং তাদের মাঝে শুকনো খাবার বিতরন করেন শুকনো খাবারের মাঝে ছিল অতিপ্রয়োজনীয় উপাদান মুড়ি, চিড়া, গুড, খাবার স্যালাইন, টোস্ট বিস্কুট, এবং পানি বিশুদ্ধকরন ট্যাবলেট। আগামি কাল পবিএ ঈদুল আযহা এবং সাপ্তাহিক ছুটির দিন কে উপেক্ষা করেও থেমে নেই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।
আজ তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নয়াবাড়ি, শিলাকোঠার চর পুরুলিয়া, মাহমুদপুর, বিলাশপুর, সুতারপাড়া, এবং কুসুমহাটি ইউনিয়নের বন্যাকবলিত অসহায় ১২০০ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এম,পি মহোদয়ের পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ।
দোহার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়, বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব সাংবাদিক শেখ সেলিম, ছাএলীগের নেতাকর্মীরা সহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।











