

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় আমজাদ হোসেন বাবু নামে এক ক্যাবল ব্যবসায়ীকে ৭ আগষ্ট শুক্রবার সকালে পিটিয়ে গুরুত্বর জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত আমজাদ হোসেন বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আমজাদ হোসেন জানান, তিনি শুক্রবার সকালে কয়েকজন কর্মচারি নিয়ে দড়িকান্দি এলাকায় ইন্টারনেটের ক্যাবল সংযোগ দেয়ার কাজ করছিলেন। এ সময় ওই এলাকার মৃত. ফজলুল হকের ছেলে মকবুল হোসেন (৪০) ও ইলিয়াছ (৩৫) পূর্বশত্রæতার জের ধরে দেশিয় অস্ত্র লোহার পাইপ নিয়ে অতর্কি ভাবে হামলা চালায়।
পরে তারা লোহার পাইপ দিয়ে আমার শরীলের বিভিন্ন স্থানে পিটিয়ে মারাত্ম জখম করে। এসময় আমার ডাক-চিৎকারে মনোয়ার হোসেন নামে এক কর্মচারী এসে আমাকে উদ্ধার করতে চাইলে তাকেও পিটিয়ে হাত-পা থেতলে দেয় মকবুলের সন্ত্রাসী বাহিনী। এসময় আমার ব্যাবহৃত মোবাইল ফোন, ক্যাবল সংযুক্ত করণ মেশিন ও নগদ টাকা সহ ২ লক্ষ ১৫ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয় তারা। পরে আশে পাশের লোকজনকে আসতে দেখে আমাকে প্রাণ নাশের হুমকী দিয়ে তারা পালিয়ে যায।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।










