শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম করোনায় আক্রান্ত

মো.জাকারিয়া খান জাহিদ,স্টাফ রিপোর্টার :

শেরপুরের পুলিশ সুপার আশরাফুল আজীমসহ নতুন করে আরও দুইজন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৩২৮জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮৯জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪জন।

জানা যায়, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম জেলায় করোনা প্রতিরোধে ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে প্রশংসনীয় ভুমিকা রেখে যাচ্ছেন।

একই সাথে জেলা পুলিশ বিভাগের সদস্যদের উজ্জীবিত রাখতে নানামুখী কর্মতৎপরতা চালিয়ে আসছিলেন। করোনা আক্রান্ত পুলিশ সদস্যের খোঁজ-খবর নেওয়াসহ তাদের পরিবারেরও সার্বিক খোঁজ রাখছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। গত কয়েকদিন থেকে তার শরীরে করোনার লক্ষণ দেখা দেওয়ায় জেলা সদর হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য দেন তিনি।

৭ আগস্ট (শুক্রবার) রাতে তার নমুনার ফলাফল পজেটিভ আসে।এছাড়া আরেকজন তেরাবাজার মহল্লার গৃহিণী।করোনাভাইরাস শনাক্তদের দুজনকেই হোম আইসোলেশনে রাখা হয়েছে।

৭ আগস্ট (শুক্রবার) রাতে জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

You might like