স্বরূপকাঠিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মো. মাসুদুল আলম অপু, স্বরূপকাঠি প্রতিনিধি :

স্বরূপকাঠির পূর্ব কামারকাঠি গ্রামে মুন্নি বেগম (৭) এবং মো. সাইমুন (৬) নামের দুই শিশু পানিতে ডুবে মারা গেছেন। শনিবার দুপুরে নুরুল আমিনের মেয়ে মুন্নি ও প্রতিবেশী দেলোয়ারের পুত্র সাইমুন বাড়ির আঙ্গিনায় খেলা করছিল।

খেলার ছলে খালের পাড়ে ছুটাছোটি করছিল। এক পর্যায় সবার অজান্তে শিশু দুইটি খালে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা ওই শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

You might like