

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :
ঢাকার দোহারের ক’টি বাজার এলাকায় মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

আজ ০৯ জুলাই ২০২০ খ্রি. রোববার দোহার উপজেলা প্রশাসনের পক্ষে রিক্সাচালক অটোচালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় ২০ জনকে মাস্ক না ব্যবহার করার অপরাধে সংক্রমণ রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৩, ২৪ ধারায় ৩ হাজার ৬শত টাকা জরিমানা করা হয়।
এ সময় তিনি সকলকে সরকারি আদেশ অমান্য না করার অনুরোধ করে বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন দোহার থানা পুলিশ ফোর্স।











