
মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠির শশীত গ্রামে বিনয় রায় (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে ওই গ্রামের লিটন মজুমদারের একটি পরিত্যক্ত ঘর থেকে বিনয়ের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।


দিনমজুর বিনয় মাঝে মধ্যে একা ওই ঘরে বসবাস করত। সকালে ওই ঘরে লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছেন। বিনয় শশীত গ্রামের জগদিশ রায়ের পুত্র।
সমদেয়কাঠি ইউপি চেয়ারম্যান এম,কে সবুর তালুকদার জানান, দিন মজুর বিনয় সাম্প্রতিক সময় ঋণগ্রস্থ হয়ে পড়েছিল। হয়ত সে কারনে সে আত্মহত্যা করতে পারে।
নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামরুজ্জামান তালুকদার জানান, ওই যুবকের লাশ উদ্ধার করে পোষ্টমর্টেম করার জন্য পিরোজপুর পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।











