জাতীয় শোক দিবস শীর্ষক আলোচনা অনুষ্ঠান আগামী ২৭ আগস্ট

 

মেহেদী হাসান রাসেল, বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে “গনমানুষের নেতা বঙ্গবন্ধু: আগামীর বাংলাদেশের একটি নির্মোহ মূল্যায়ন” শীর্ষক একটা আলোচনা সভার আয়োজন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

আগামী ২৭ আগস্ট,২০২০ রাত ৮.৩০ মিনিটে অনলাইন জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির শ্রদ্ধেয় সভাপতি জনাব ড. হাসিবুর রহমান।

তিনি আরো জানিয়েছেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব প্রফেসর ড. মোঃ শাহজাহান, উপাচার্য (রুটিন দায়িত্ব) , বশেমুরবিপ্রবি।

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে থাকবেন প্রফেসর ড. মোঃ মীজানুর রহমান, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বিশেষ আলোচক হিসাবে থাকবেন প্রফেসর ড.  সাদেকা হালিম, ডীন , সামাজিক বিজ্ঞান অনুষদ,ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আরো উপস্থিত থাকবেন প্রফেসর ড. রাসেদা আখতার,ডীন, সামাজিক বিজ্ঞান অনুষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড. হাসিবুর রহমান, সভাপতি শিক্ষক সমিতি, বশেমুরবিপ্রবি। এবং সঞ্চালকের ভূমিকা পালন করবেন মোঃ রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, বশেমুরবিপ্রবি।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান।

You might like