

নিজস্ব প্রতিবেদক:
ফরিদগঞ্জের ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ৯নং ওয়ার্ডের সভাপতি আবুল হোসেন বিএসসি’র অকাল মৃত্যুতে স্থানীয় বঙ্গবন্ধু যুব উন্নয়ন ফাউন্ডেশন কৃর্তক মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার সন্ধ্যায় চালিয়াপাড়ায় সংঘঠনের নিজস্ব কার্যালয়ে প্রয়াত এই আওয়ামী লীগ নেতার রাজনীতি স্মৃতিফলক তুলে ধরে বক্তব্যে রাখা হয়।


স্থানীয় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ছাত্র নেতা সুলতান আহমেদ মিজির সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চলনা করেন বঙ্গবন্ধু যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সালেহ আহম্দেদ সজিব।
এ সময় বক্তব্যে রাখেন, আওয়ামী লীগ নেতা ফয়েজ আহম্মেদ, কাজী সবুজ ও রাসেল সর্দার প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন, সাবেক ছাত্রলীগের নেতা ও সংগঠনের অন্যতম স্বপ্নদ্রষ্টা কাজী সোহাগ। স্থানীয় মসজিদের পেশ ইমাম মাও. তোহা প্রয়াত নেতার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে এলাকার অন্যান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না
২০ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০৫ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০২ সফর ১৪৪২ হিজরি, রোববার










