
মাজহারুল ইসলাম রুবেল, মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী গণেশ কীর্ত্তনীয়ার বিরুদ্ধে।
নির্যাতনের শিকার শিশুটিকে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মামলার পর অভিযুক্তকে ধরতে কাজ শুরু করেছে পুলিশ।
পুলিশ জানায়, মাদারীপুর সদরে প্রতিবেশী গনেশ কীর্ত্তনীয়া খাবার খাওয়ানোর কথা বলে দুপুরে বাড়ি থেকে ওই শিশুটিকে নিয়ে যায়। পরে পাশের একটি মুরগির খামারে আটকে রেখে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন স্বজনরা।
এক পর্যায়ে শিশুটি অসুস্থ হলে বাড়িতে দিয়ে পালিয়ে যায় গনেশ। পরিবারের লোকজন সন্ধ্যায় অবুঝ শিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এলাকাবাসী জানায়, অভিযুক্ত গনেশ এর আগেও একাধিক ঘটনা ঘটালেও আসেনি আইনের আওতায়। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, এজন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
পুলিশ বলছে, প্রযুক্তির মাধ্যমে ধর্ষককে ধরতে অভিযান চলছে।
এদিকে নির্যাতনের শিকার শিশুটির সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গনেশকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না
২৩ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০৫ সফর ১৪৪২ হিজরি, বুধবার









