ফরিদগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ

ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জে গুপ্টি পশ্চিম ইউনিয়নের মান্দারতলীতে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

ধষর্ণের স্বীকার কিশোরীর পিতা রুহুল আমিন জানান, শনিবার বিকেলে আমার মেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী পাশবর্তী আমার এক আত্মীয়ের বাড়ি থেকে আসার পথে পাশের বাড়ির ইমরানের ছেলে লম্পট পারভেজ (১৮) জোরপূর্বক বাগানে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে।

নিকটবর্তী বাড়ির লোকজন দেখে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এ সময় লম্পট ধর্ষক পারভেজ পালিয়ে যায়। এলাকার লোকজন জানায়, পারভেজের পিতা ইমরান হোসেন এ বিষয়টি সমাধানের জন্য বিভিন্ন মহলে ধামা-চাপা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে।

হতদরিদ্র দিনমুজুর রুহুল আমিন আইনের দ্বারস্থ হতে পারছেনা এলাকার প্রভাবশালী মহলের চাপে তবে প্রশাসনের সহযোগিতা পেলে অভিযোগ করবে বলে জানিয়েছে ।

লম্পট পারভেজের মা পারুল বেগম বলেন, এ ঘটনার পর থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পেলে সমাধানের চেষ্টা করবো।

স্থানীয় সালিশ বাবুল পাটোয়ারী জানান, বুদ্ধিপ্রতিবন্ধী ধর্ষণের ঘটনাটা নিয়ে রুহুল আমিন আমাদের কাছে এসেছিল আমরা সমাধানের চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি।

সাবেক ইউপি মেম্বার জাকির পাটোয়ারী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সালিশ বৈঠকের কথা ছিল কিন্তু তাতেও সমাধান করা যায়নি।

সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আবুল বাশার (আবু) জানান, উভয় পক্ষকে নিয়ে আমরা সমাধানের চেষ্টা করছি। সমাধান না হলে ধর্ষিতার পরিবারকে আইনি প্রক্রিয়ায় সকল সহযোগিতা করা হবে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, ধর্ষিতার পরিবারের অভিযোগ পেলেই অভিযুক্ত পারভেজকে আটকের চেষ্টা করবো। সঠিক বিচার পাওয়ার জন্য পুলিশের সহযোগীতা অব্যাহত থাকবে।

You might like