

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো:
প্রতিবারের মতো ঢাকাঢোল বাজিয়ে আড়ম্ভরপূর্ণ ভাবে পালন করা হয়নি বাংলা গানের কিংবদন্তি উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ শচীন দেববর্মণ জন্মবার্ষিকী। কুমিল্লায় প্রতিবারের মতোকরে এবার আয়োজন করা হয়নি শচীণ মেলার। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যেগে বৃহষ্পতিবার পুষ্পস্তবক অর্পন আর আলোচনা সভার মধ্যদিয়ে পালন করা হয় সংগীতজ্ঞ শচীন দেববর্মণ তথা সডি বর্মণের ১১৪তম জন্মবার্ষিকী।

জন্মবার্ষিকী উপলক্ষে বৃহষ্পতিবার দুপুরে এসডি বর্মণের পৈতৃক ভিটা কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থার অস্থায়ী প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আবুল ফজল মীর। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করে জেলা পুলিশ, কুমিল্লা শিল্পকলা একাডেমি, নজরুল পরিষদ, কালচারাল কমপ্লেক্স, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা ।
পরে বেলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোনা সভা ও কেক কাটা ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পিন্টু বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনসহ অন্যান্য পদস্থ সরকারী কর্মকর্তারা।
সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘ঐতিহ্য কুমিল্লা’র উপদেষ্টা অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক ও ড. আলী হোসেন চৌধূরী, বিশিষ্ট গবেষক এডভোকেট গোলাম ফারুক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমীর চৌধুরী, পাপড়ি বসু, সাবেক কালচারাল অফিসার বশিরুল আনোয়ার এসময় উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা কালচারাল অফিসার সৈয়দ মোঃ আয়াজ মাবুদ এর সঞ্চালনায় কুমিল্লার সুধীজন উপস্থিত ছিলেন।
এর আগে বিগত দুই বছর যাবৎ এই দিনটিতে শচীন কর্তার পৈত্রিক বাড়িটিতে পালন করা হতো শচীন মেলার। কিন্তু এই জন্মদিনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে তৃতীয় শচীন মেলা অনুষ্ঠিত হয়নি।
শচীন দেববর্মণ ১৯০৬ সালের পহেলা অক্টোবর কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় ত্রিপুরা রাজপরিবারের জন্মগ্রহণ করেন। তার বাবা নবদ্বীপ কুমার বর্মণ ১৮৭০ সালের মাঝামাঝি সপরিবারে কুমিল্লা এসে বসতি স্থাপন করেন। নবদ্বীপ কুমার বর্মণ তৎকালীন ত্রিপুরার মহারাজ বীরচন্দ্র মানিক্য বাহাদুরের সৎভাই ছিলেন।
শচীন দেববর্মণ কুমিল্লা জিলা স্কুল থেকে এন্ট্রান্সের পর ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯২৪ সালে বিএ পাস করেন। ততোদিনে শচীনের সংগীতের প্রতিভা ছড়িয়ে পড়ে গোটা দেশে।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না
০১ অক্টোবর ২০২০ খ্রি. ১৬ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৩ সফর ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার










