মনপুরা তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

বজ্রপাত থেকে রক্ষায় তালগাছের বিকল্প নেই : অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক

রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) প্রতিনিধি :
দুর্যোগের ঝুঁকি হ্রাস বজ্রপাত থেকে রক্ষা তালগাছের বিকল্প নাই। বজ্রপাত নিরসনে ভোলার মনপুরা উপকূলে ১০ মিনিটে উপকূল জুড়ে সাড়ে পাঁচ হাজার তালের বীজ রোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়।

‘বেশি করে তালগাছ লাগাই বজ্রপাতে প্রাণহানি কমাই’ স্লোগানকে সামনে রেখে বুধবার সকাল ১০ টায় উপকূল ফাউন্ডেশনের উদ্যোগে মনপুরা উপজেলার ভূইয়ার হাটের বিকল্প সড়কের ব্রীজের দুই পাশে বীজ বোপন কর্মসূচী উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক।

একইসাথে উপজেলার মনপুরা ইউনিয়নের তুলাতুলি মেইন সড়ক এর দুইপাশে আড়াই হাজার তাল বীজ, ও হাজীরহাট ও দাসের হাট এলাকায় আড়াই হাজার তালবীজ বপন করা হয়।

তালবীজ বোপন শুভ উদ্বোধন অতিরিক্ত জেলা প্রশাসক ,তিনি তার বক্তব্য বলেন উপকূলের জনপদে জীবন রক্ষায় তাল গাছের বিকল্প নেই। বেশি করে তালগাছ লাগিয়ে বজ্রপাতে প্রাণহানি কমানো সম্ভব।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , উপকূল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম আমিরুল হক পারভেজ চৌধুরী, হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, মনপুরা ইউনিটের সভাপতি হাসিবুল হক সহ গণমাধ্যম কর্মী ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

০৩ অক্টোবর ২০২০ খ্রি. ১৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৫ সফর ১৪৪২ হিজরি, শনিবার

You might like