মনপুরা এপিসি প্রকল্পের কিশোর-কিশোরী ক্লাবে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ওরিয়েন্টেশন

মনপুরা প্রতিনিধি :
শিশু ও কিশোর-কিশোরীদের ত্বরান্বিত করন (এপিসি) প্রকল্পের, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ইউনিসেফ’র সহযোগিতায়, বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের আয়োজনে শিশুর বিকাশ সাধন ও কিশোর-কিশোরীদের নৈতিক মূল্যবোধের চর্চা, জীবন দক্ষতা, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি সচেতনতা, শিশু বিবাহ ও যৌন হয়রানি রোধ, ক্রীড়া চর্চা সহ সামাজিক সচেতনতার লক্ষ্য ৭ অক্টোবর (বুধবার) সকাল ১০টায় স্থানীয় ইউপি সদস্য মোঃ সোহেল মেম্বারের সভাপতিত্বে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আনন্দ বাজার মুসলিম হাওলাদার বাড়ি টগর ক্লাবে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

সাকুচিয়া ইউনিয়নের পরিবার পরিদর্শক মোঃ রুবেল ক্লাবের কিশোর-কিশোরীদের নিয়ে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ের একটি সেশন পরিচালনা করেন।

সেশন পরিচালনার পূর্বে পরিচিতি পর্বে কিশোর -কিশোরীরা তাদের কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন এবং তারা স্থানীয় ইউপি সদস্যর কাছে ক্লাবের কিছু উপকরন দাবী করেন।


সভাপতির বক্তব্যে মোঃ সোহেল মেম্বার বলেন, এ রকম ক্লাবের মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি হয়। তাদের সাহস বাড়ে, সকলে মিলেমিশে ভাল কিছু করা আগ্রহ তৈরি হয়।

এ কর্মসূচির ক্লাবের মাধ্যমে কিশোর-কিশোরীদের নৈতিকতার শিক্ষা, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নয়ন, মেধার বিকাশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে এই কিশোর-কিশোরীরা কাজ করবে বলে তিনি মনে করেন।

তিনি ক্লাবের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে কিশোর-কিশোরীদের ক্লাবে বসার জন্য মাদুরের ব্যবস্থা করে দিবেন এবং স্থানীয় চেয়ারম্যানের সাথে আলাপ করে তাদেরকে একটি ক্লাব ঘরের ব্যবস্থা করে দিবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি নারী সদস্য আনোয়ারা বেগম, প্রজেক্ট অফিসার মোঃ আরিফ হোসেন, মনপুরা আরএসএফ ম্যানেজার আঃ রহিম, সিবিসিপিসির সদস্য, কিশোর-কিশোরীর অবিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

০৭ অক্টোবর ২০২০ খ্রি. ২২ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৯ সফর ১৪৪২ হিজরি, বুধবার

You might like