স্বরূপকাঠিতে গলিত ভাসমান মরদেহ উদ্ধার

মোঃ মাসুদুল আলম অপু
স্বরূপকাঠী প্রতিনিধি :

স্বরূপকাঠিতে অজ্ঞাত গলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার মাগুরা গ্রামের মাগুরা খালের মোহনা থেকে গলিত ওই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানাগেছে,ওই দিন সকালে ওই খালের মোহনায় স্থানীয়রা ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয়।

নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ আবির মোহাম্মদ হোসেন জানান, মৃতদেহটি গলিত। পুরুষ বা নারী তা শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের শেষে ময়না তদন্তে লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

১০ অক্টোবর ২০২০ খ্রি. ২৫ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২২ সফর ১৪৪২ হিজরি, শনিবার

You might like