এমানুয়েল ম্যাক্রুর ফাঁসির দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

ফ্রান্সে নবীজীর কার্টন তৈরি ও প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাপক মিছিল ও প্রতিবাদ সভা করেছে ইসলামীক আন্দোলন বাংলাদেশের আলম-ওলামাগণ।

সকালে গাজীপুর-মদনপুর বাইপাস মসড়কের কাঞ্চনব্রিজ-মায়ারবাড়ি-কাঞ্চন বাজার এলাকায় এমানুয়েল ম্যাক্রুর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে ইসলামীক আন্দোলন বাংলাদেশের কাঞ্চন ও ভোলাব শাখার নেতৃবৃন্দ। এ কর্মসুচিতে বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা শান্তিপ্রিয় মুসলিমরা অংশ গ্রহণ করে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইসলামীক আন্দোলন বাংলাদেশ -এর যুগ্ম মহাসচিব মাহাবুবুল আলম খন্দকার, নারায়ণগঞ্জে জেলা কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন, রূপগঞ্জ থানা যুব আন্দোলনের সভাপতি এমদাদুল্লাহ হাসিম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আমাদের জীবণ থাকতে হযরত মোহাম্মদ (সাঃ) এর অপমান সহ্য করব না। সারাবিশ্বের মুসলিমরা এক হয়ে ফ্রান্সের সকল পন্য বয়কট করার ঘোষণা দেন এবং আন্তর্জাতিক আদালতে প্রসিডেন্ট এমানুয়েল ম্যাক্রুর ফাঁসির দাবি সহ বাংলাদেশ থেকে ফ্রান্সের দুতাবাস বন্ধের দাবি জানান।

You might like