

রোমান শিকদার, স্টাফ রিপোর্টার :
শিবচরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক এক সেমিনার ও প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক এক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রায় ৩ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বক্তারা বিভিন্ন দিক নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ (বিসিএসআইআর) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সেলিম খান।
এসময় ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহার, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
০৫ নভেম্বর ২০২০ খ্রি. ২০ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১৮ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার











