
মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্বরূপকাঠি উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো.মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদ,পৌর মেয়র মো. গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী, মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক কাজী সাইফুদ্দিন তৈমুর, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদ হোসেন প্রমুখ।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
আপডেট সময় : ০৫:৪১ পিএম
১৪ নভেম্বর ২০২০ খ্রি. ২৯ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ২৮ রবিউস সানি ১৪৪২ হিজরি, সোমবার











