

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় নগরীতে রাস্তার পাশে অবৈধ দোকানপাট সরাতে উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় রাস্তার পাশের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৮ জকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে নগরীর টমছম ব্রীজ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ চৌধুরী।

এসময় নগরীর সবচাইতে যানজটপ্রবণ টমছমব্রিজ এলাকায় রাস্তার পাশে বসা বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করেন এবং ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।
জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ চৌধুরী জানান, নগরীকে যানজটমুক্ত রাখতে নগরীর প্রতিটি সড়কে ধারাবাহিকভাবে মোবাইলকোর্ট পরিচালনা করা হবে।











