

রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) করেসপন্ডেন্ট :
‘দুর্যোগের নাই দিনক্ষণ প্রস্তুত থাকবো সারাক্ষণ’, ‘উচুঁ ভিটায় শক্তঘর গাছপালা ঠেকায় ঘর’ সম্বলিত ফেস্টুন ও ব্যানার নিয়ে সিপিপির মাঠ কর্মীরা একটি র্যালি নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে।

মুজিব বর্ষে প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ এই স্লোগানকে সামনে রেখে ভোলার মনপুরায় ঘূর্ণীঝড় প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদর্শন করে।
পরে উপজেলা হলরুমে সিপিপি ও কারিতাসের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজয়ানুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুদুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন,কারিতাস জুনিয়র প্রোগ্রাম অফিসার অশোক কুমার রায় প্রমুখ।










